বাবা মায়ের প্রথম সন্তান আবু নাছের মানিক। অঙ্গীকারে সম্মানসহ সৃজনশীল। জন্ম ৩১ শে ডিসেম্বর, কুমিল্লা। বাবা মোহাম্মদ আবু তাহের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও মা মিলন আক্তার। কারুকার্য আবৃত্তি পাঠশালার প্রতিষ্ঠাতা ও সভাপতি। আবৃত্তি চর্চা নব্বই দশকে শুরু। ২৬ এপ্রিল ২০০৮ এ কুমিল্লার ডায়াবেটিক এসোসিয়েশন অডিটোরিয়ামে প্রথম একক আবৃত্তি সন্ধ্যা “দুঃখ ভেজা মেঘ আঁচলের স্বপ্ন” পরিবেশনার মাধ্যমে আবৃত্তির বৃহত্তর অঙ্গনে প্রবেশ মানিকের। একুশের গ্রন্থমেলা’১৫ এ প্রকাশিত নির্বাচিত প্রেমের কবিতার সংকলন “একাকী শিকড় প্রণয়” এবং সমাজ চেতনার কবিতা “শব্দের মিছিলে কথা বলি” শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আবৃত্তিশিল্পীর প্রতি প্রগাঢ় ভালোবাসা আর সাংগঠনিক আবৃত্তি চর্চার প্রতি দায়বদ্ধতায় মানিক ধারাবাহিক ও গতিশীল।
শ্রোতাবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের সমর্থন ও অনুপ্রেরণায় আবু নাছের মানিকের একুশে গ্রন্থমেলা’১৬ উপলক্ষে বিষয়ভিত্তিক ৬টি সংকলন প্রকাশিত হচ্ছে। বিদ্রোহী ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় কয়েকটি কবিতা সমন্বয়ে আবু নাছের মানিকের একক অ্যালবাম “বাঁশরি ও বিদ্রোহ”। আমার বিশ্বাস এই বিশেষ অ্যালবামটি আপনাদের ভালো লাগবে। এবছরই আবু নাছের মানিকের “কথোপকথন”, “কথা ছিল সুবিনয়”, “রবির আলো”, “আমার ভাষা আমার স্বাধীনতা”, “আদিম রাতের জ্যোৎস্না” শীর্ষক আরও পাঁচটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।


