বাবা মায়ের প্রথম সন্তান আবু নাছের মানিক। অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর। জন্ম ৩১ শে ডিসেম্বর, কুমিল্লায়। বাবা মোহাম্মদ আবু তাহের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ও মা মিলন আক্তার। কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালার প্রতিষ্ঠাতা ও সভাপতি। আবৃত্তি চর্চা নব্বই দশকে শুরু। ২৬ এপ্রিল’২০০৪ এ কুমিল্লার ডায়াবেটিক এসোসিয়েশন অডিটরিয়ামে প্রথম একক আবৃত্তি সন্ধ্যা “দুঃখ ভেজা মেঘ আঁড়ালের স্বপ্ন” পরিবেশনার মাধ্যমে আবৃত্তির বৃহত্তর আঙিনায় প্রবেশ মানিকের। একুশের গ্রন্থমেলা’১৫ এ প্রকাশিত নির্বাচিত প্রেমের কবিতার সংকলন “একাগ্র শিকড় প্রণয়” এবং সমাজ চেতনার কবিতা “শব্দের মিছিলে কথা বলি” শ্রোতামহলে ব্যপক জনপ্রিয়তা অর্জন করে। আবৃত্তিশিল্পীর প্রতি প্রগাঢ় ভালোবাসা আর সাংগঠনিক আবৃত্তি চর্চার প্রতি দায়বদ্ধতায় মানিক ধারাবাহিক ও গতিশীল।
শ্রোতাবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের সমর্থন ও অনুপ্রেরণায় আবু নাছের মানিকের একুশে গ্রন্থমেলা’১৬ উপলক্ষে বিষয়ভিত্তিক ৬টি সংকলন প্রকাশিত হচ্ছে। বিদ্রোহী ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় কয়েটি কবিতা সমন্বয়ে আবু নাছের মানিকের একক অ্যালবাম ‘বাঁশরী ও বিদ্রোহ’। আমার বিশ্বাস এই বিশেষ অ্যালবামটি আপনাদের ভালো লাগবে। এবছরই আবু নাছের মানিকের ‘কথোপকথন’, ‘কথা ছিল সুবিনয়’, ‘রবির আলো’, ‘আমার ভাষা আমার স্বাধীনতা’, ‘আদিম রাত্রির জ্যোৎস্না’ শীর্ষক আরও পাঁচটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।


