আবু নাছের মানিক বাবা মায়ের প্রথম সন্তান আবু নাছের মানিক। অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর। জন্ম ৩১ শে ডিসেম্বর, কুমিল্লায়। বাবা মোহাম্মদ আবু তাহের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ও মা মিলন আক্তার। কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালার প্রতিষ্ঠাতা ও সভাপতি। তাঁর আবৃত্তি চর্চা নব্বই দশকে শুরু। ২৬ এপ্রিল’২০০৪ এ কুমিল্লার ডায়াবেটিক এসোসিয়েশন অডিটরিয়ামে প্রথম একক আবৃত্তি সন্ধ্যা “দুঃখ ভেজা মেঘ আঁড়ালের স্বপ্ন” পরিবেশনার মাধ্যমে আবৃত্তির বৃহত্তর আঙিনায় প্রবেশ মানিকের। একুশের গ্রন্থমেলা’১৫ উপলক্ষে তাঁর একক কণ্ঠে প্রকাশিত হলো নির্বাচিত প্রেমের কবিতার সংকলন “একাগ্র শিকড় প্রণয়” এবং সমাজ চেতনার কবিতা “শব্দের মিছিলের কথা বলি”। আবৃত্তি শিল্পের প্রতি প্রগাঢ় ভালোবাসা আর সাংগঠনিক আবৃত্তি চর্চার প্রতি দায়বদ্ধতায় মানিক ধারাবাহিক ও গতিশীল। সৎ, নিষ্ঠাবান, বন্ধুবাৎসল্য আবু নাছের মানিক আবৃত্তির বৃহত্তর পরিমণ্ডলে যেমন সবার প্রিয় একজন মানুষ, একইভাবে তাঁর আবৃত্তি সংকলন ‘একাগ্র শিকড় প্রণয়’ জনপ্রিয়তা অর্জন করবে এবং আপনাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

একাগ্র শিকড় প্রনয়
আবু নাছের মানিক বাবা মায়ের প্রথম সন্তান আবু নাছের মানিক।

